জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিলসহ বিচারক জাবেদের পর এবার সেনাবাহিনীর মেজর ইমতিয়াজ নাসম আটক হলেন। ওই ঘটনাটি এলাকায় মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। ২ এপ্রিল মধ্যরাতে বকশীগঞ্জ থানা পুলিশ মেজর ইমতিয়াজ নাসিমসহ আরও দুইজনকে আটক করেন। অবশ্য আটককৃত মেজর নিজেকে নির্দোষ দাবী করে বলেছেন-আমি পরিস্থিতির শিকার।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম খান জানান, রাত ১টার দিকে ভারত-বাংলাদেশের সীমান্তে বকশীগঞ্জ-রৌমারী বিশ্বরোড হয়ে ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারে তলাসী চালানো হয়। এসময় গাড়িতে ৪৮বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ওই গাড়িতে মেজরসহ আরো ২জনকে আটক করা হলেও অপর জন পালিয়ে যায়। আটককৃত মেজর চট্রগ্রাম সেনানিবাসে ক্যান্টনমেন্ট’র আর্টিলারি কোরে কর্মরত। তিনি ময়মনসিংহের ৩ নং কর্পোরেট স্ট্রিটের বাসিন্দা। তার পিতার নাম ড. ভুঁইয়া নুরুল ইসলাম। বর্তমানে ছুটিতে আছেন।
আটককৃত অপর ২জন হলেন-শেরপুরের শ্রীবরদী পৌরসভার মৃত নূরুল ইসলামের ছেলে মামুন ও ময়মনসিংহ সদরের ৫২ ছোট বাজার মৃত রাজ্জাকের ছেলে আবু সাইদ।
জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলাম খান জানান, মেজর আটকের খবরে ৩ এপ্রিল ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি টিম বকশীগঞ্জে এসে খোজ খবর নেন। মার্শাল ল’ মোতাবেক বৃহ¯পতিবার বেলা ১২টায় মেজর ইমতিয়াজ নাসিমকে আগত টিমের কাছে সোপর্দ করা হয়। অপর ২ জনের নামে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।




