ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধীরা নতুন নামে আবির্ভূত হয়েছে : লতিফ সিদ্দিকী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১১:২৭ পূর্বাহ্ণ

Muktijudda Picture Durgapurএস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর (নেত্রকোনা) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুৃল লতিফ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ এখনও শত্রুমুক্ত হয়নি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধীরা নতুন নামে আর্বিভূত হয়েছে। তিনি ২ এপ্রিল বুধবার নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা সদরে এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জালাল উদ্দিন তালুকদার ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে উদ্বোধনী শেষে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, বেগম জিয়া বলছেন মেজর জিয়া নাকি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

Shamol Bangla Ads

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের র্নিমূল করে আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়বে। আজকের এই অনুষ্ঠান থেকেই আমাদের অঙ্গিকার হোক।
তিনি আরও বলেন, জালাল উদ্নি তালুকদার ফাউন্ডেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের রাজনৈতিক উর্বরতার সুযোগ্যকন্যা জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দূর্গাপুর কলমাকান্দাবাসী সহ জাতি গর্ববোধ করছে। তিনি বলেন, ৭১’র যুদ্ধাদের জাতি স্বরণে রেখেছে। তাই বলতে চাই ৭৫’র বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারীরাও মুক্তিযোদ্ধা। এই গারো পাহাড়ের পাদদেশে আমার নেতৃত্বে ভাই কাদের সিদ্দিকী গারো মুসলিমদের নিয়ে জালাল তালুকদারের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিলো। তিনি জালাল উদ্দিন তালুকদার হত্যাকারীকে চিহ্নিত এবং বিচারের দাবি করেন।
সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার বলেন পিতা হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। তাই মঞ্চে উপবিষ্টিত মন্ত্রী এবং নের্তৃবৃন্দের মাধ্যমে সরকার সহ আইন প্রয়োগকারী সংস্থার নিকট বাবার হত্যাকারীকে চিহ্নিত সহ বিচারের দাবি করছি। তিনি আরো বলেন বাবার রেখে যাওয়া সম্পদ থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে পুংগু,মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি সহ হত দরিদ্রদের আর্তমানবতা সেবায় কাজ করে যাবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ও যুব উপমন্ত্রী আরিফ খান জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, এছাড়া কেন্দ্রীয় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশ বরেন্য কন্ঠশিল্পী বারী সিদ্দিকী, চ্যানেল আই সেরা কন্ঠ ইমরান, ক্ষুদে গানরাজ পড়শী, ক্লোজআপ ওয়ান সেরা শিল্পী পূর্ণসহ স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!