মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বুধবার দুপুর ১টায় স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘তৃনমূল পর্যায়ে ডিজিটাল যুগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সাব ্এ্যাসিসটেন্ট মেডিক্যাল অফিসার(সেকমো) ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) মিলে মোট ৩৮ জনকে ইউনিয়ন পর্যায়ে ল্যাপটপ ও মডেম বিতরন প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।

কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ ও মডেম বিতরন করেন ।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে ডাঃ আলাউদ্দিন আল আজাদ তার বক্তব্যে বলেন, বর্তমান মহাজোট সরকার,স্বাস্থ্য বান্ধব সরকার। তাই দেশ ও জাতীর কল্যানে স্বাস্থ্য সেবায় এ সরকার অগ্রনী ভুমিকা পালন করে আসছে। সরকারের এ স্বাস্থ্য সেবাকে তৃনমুল পর্যায়ে সাধারন মানুষের কাছে পৌছে দিতে এবং সেবারমান নিশ্চিত ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধূসূদন পাল চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মোঃ রফিকুর রহমান, দৈনিক ঢাকা পত্রিকার প্রতিনিধি ও সংলাপ পত্রিকার স্টাফ রিপোটার তাহমিদুর রহমান চৌধুরী তৌসিফ, সাপ্তাহিক সীমান্ত ডাক পত্রিকার স্টাফ রিপোটার আব্দুল আহাদ, মানব ঠিকানার স্টাফ রিপোটার মোঃ আলা উদ্দিন ও জসিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন ব্রাম্মনবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের সাব এ্যাসিসটেন্ট মেডিক্যাল অফিসার ডাঃ জয়নাল আবেদীন, কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) আবু কাশেম ওসমানী ও জান্নাত জামান, আমিনুল ইসলাম প্রমুখ ।




