ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিবন্ধনহীন সিম বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ

SIM Cardsশ্যামলবাংলা ডেস্ক : মোবাইল ফোন অপারেটগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাই কোর্টের আইনজীবী জে আর খান রবিনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ ওই আদেশ দেয়। ওই রিটে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সঙ্গে ছিলেন আইনজীবী মির্জা আল মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

Shamol Bangla Ads

বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিবসহ গ্রামীণ ফোন, বাংলালিঙ্ক, টেলিটক, রবি, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবিলম্বে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেইসাথে কোন সিম কার্ডের বিষয়ে যে কারো অভিযোগের ভিত্তিতে ওই সিম কার্ডের মালিককে বিস্তারিত জানানোর জন্য নির্দেশ দেয় আদালত।
ডিলার বা অন্য যে কারও মাধ্যমে অনিবন্ধিত সিম কার্ড ইস্যু/বিক্রির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে কেন বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিবকে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত। অনিবন্ধিত সিম কার্ড বিক্রির ক্ষেত্রে গ্রামীণ ফোন, বাংলালিঙ্ক, টেলিটক, রবি, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কেন দায়ী করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। পাশাপাশি অনিবন্ধিত সিম কার্ডধারী ব্যক্তি বা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার‌্যবিধি অনুসারে ব্যবস্থা শুরু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘রেজিস্ট্রেশনবিহীন ৭০ লাখ মোবাইল সিমের সন্ধান’ শিরোনামে দৈনিক জককণ্ঠে ৬ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদনটি করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিটিআরসি জানিয়েছে, দেশে বর্তমানে বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ১১ কোটি গ্রাহক রয়েছে। এর মধ্যে ৭০ লাখের বেশি সিম ব্যবহার হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়াই। নীতিমালা অনুযায়ী কোনো মোবাইল অপারেটর রেজিস্ট্রেশন ছাড়া সিম বিক্রি করতে পারবে না।

Need Ads
error: কপি হবে না!