ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভান্ডারিয়ার ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন সাময়িক বরখাস্ত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ
ভান্ডারিয়ার ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন সাময়িক বরখাস্ত

ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
ভান্ডারিয়া প্রতিনিধিঃ ভিজিএফ চাল আত্মসাত করে মজুদ ও বিক্রয়ের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চার নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর হোসেন তালুকদার ওরফে বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নম্বর-স্থাসবি/ইপ/ইউপি-৩৪/২০০০(অংশ-খ)/১২১,তারিখ-৩১/০৩/২০১৪)তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন কে আগামী তিন দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনের ৩১(৩)ধারার বিধান মতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
উপজেলা প্রশাসন  সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নম্বর-৫২০,তারিখ-১৮/১২/২০১৩ এর সূত্রমতে ভাÐারিয়ার চার নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন ভিজিএফ চাল আত্মসাতের কারনে স্পেশাল ট্রাইব্যুনাল নং -১ এর আদালতে মামলা নম্বর-৯/১২(জিআর ২০৬/১১হতে উদ্ভুত)এর অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত  অভিযোগ আমলে নেয়। ফলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া ইউনিয়ন পরিষদ ও  জনস্বার্থে সমীচিন নয়; বলে স্থানীয় সরকার আইন (ইউপি) ২০০৯ এর ৩৪ (১) ধারার বিধান মোতাবেক তাকে চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
উল্লেখ্য ২০১২ সালে সালে ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন দরিদ্রদের নামে বরদ্দকৃত চার মেট্রিক টন (৭৬ বস্তা) ভিজিএফ চাল আত্মসাত করে মজুদ ও বিক্রয় করেন। পুলিশ অভিযোগ আত্মসাতকৃত চাল উদ্ধার করে। এসময় অভিযুক্ত চেয়াম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত অভিযুক্ত চেয়ারম্যানকে জেল হাজতে পাঠায়। এর পর তিনি  প্রায় দুই মাস পড়ে জামিনে মুক্ত হন। পুলিশ মামলার চার্জশীট দাখিল করে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করার ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চার ইউপি সদস্য চেয়ারম্যান কর্তৃক হুমকীর শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইকড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা অভিযোগ করেন, চেয়ারম্যান বরখাস্ত হওয়ার পর থেকে পরিষদের সদস্যদের তিনি প্রকাশ্যে হুমকী ধামকি ও প্রাণ নাশের হুমকী দিচ্ছেন। নিরাপত্তারহীনতার আশংকায় চার ইউপি সদস্য গতকাল বুধবার ভান্ডারিয়া থানায় বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী আবেদন করেছেন।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ ইকড়ি ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদ বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!