ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাম্পের প্রেসিডেন্সিতে সম্পর্কে বড় পরিবর্তন দেখছি না : পররাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

ট্রাম্প প্রশাসন (ডোনাল্ড ট্রাম্প- রিপাবলিকান) এবং বাইডেন (জো বাইডেন-ডেমোক্র্যাট) প্রশাসনের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে বলে মোটেও মনে করেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Shamol Bangla Ads

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা? জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে উপদেষ্টা বলেন, আমাদের স্পিলিট করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছে। তারপর উনি দায়িত্ব নেবেনে। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের…উনি তো বলেন নাই বাংলাদেশের সঙ্গে ভালো করবেন বা খারাপ করবেন; কিছুই বলেন নাই।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যে সব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো কিন্তু এর পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে আমি মোটেও মনে করি না।

Shamol Bangla Ads

‘আমি দেখি, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে যে কি হয়।’ —যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Need Ads
error: কপি হবে না!