ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার চরফ্যাসনে ৪ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
ভোলার চরফ্যাসনে ৪ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা : আটক ১

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাসন দক্ষিণ আইচায় ৪ মাসের ঘুমন্ত শিশু পুত্র ইয়ামিনকে রাতের আধারে বাড়ীর পার্শ্ববতী খালে ডুবিয়ে হত্যা করেছে পাষন্ড পিতা। সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ আইচা থানার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। পুলিশ  এ ঘটনায় অভিযুক্ত সৎ মা মাকসুদা বেগম (৩৫) কে আটক করে আদালতে সোর্পদ করেছে। মামলা সুত্রে জানা যায়, ঘাতক আ. সহিদ শিকদার (৪৫) দেড় বছর পুর্বে  একই এলাকার মিনারা বেগমকে জোর পুর্বক বিয়ে করলে ১ম স্ত্রী ও তার স্বজনরা  বিভিন্ন সময়ে মিনারাকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ১ম স্ত্রী ও তার আতœীয়দের চাপের মুখে সোমবার রাতে শহিদ ইয়ামিনকে ঘুমন্ত অবস্থায় বাড়ীর পার্শ্ববতী খালের পানিতে ডুবিয়ে হত্যা করে। মিনারা তার সন্তানকে দেখতে না পেয়ে কান্নাকাটি করলে শহিদ খাল থেকে লাশ উঠিয়ে দিয়ে এলাকা ত্যাগ করে। স্থাণীয়রা লাশ চর মানিকা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ ও চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ৩/৪ শতাধিক লোক শহিদকে আটকের চেষ্টা করেও ব্যার্থ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!