ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুর উপজেলা নির্বাচনে আ’লীগ প্যানেল বিজয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ১:২৮ অপরাহ্ণ

Upazia Parishad Nirbachone-Gopalpur-Tangail.এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : পঞ্চম দফায় অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের চেয়ে প্রতিপদে ৫০হাজার ভোটের ব্যবধানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্যানেল বিজয়ী হয়েছে বলে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার তানজিনা ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বে-সরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮হাজার ৬২৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী মো. আব্দুল কাদের কবীর উজ্জল (দোয়াত-কলম) প্রতীকে ভোট পেয়েছেন ৩৪হাজার ২৭২ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগের প্রার্থী শহর আওয়ামী লীগের সম্পাদক মো. আব্দুল লতিফ ওরফে সিটি লতিফ (চশমা) প্রতীকে পেয়েছেন ৮৫হাজার ৩৯৯ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম লেলিন (টিউবয়েল) প্রতীকে পেয়েছেন ৩৫হাজার ৪৭৭ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আওয়ামী লীগ প্রার্থী ও মানবাধিকার কর্মী মোছাম্মৎ মরিয়ম আক্তার মুক্তা (হাঁস) প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬০১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী নাজমা পারভীন (কলস) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭১৫ ভোট।
৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গোপালপুর উপজেলায় মোট ৭০টি ভোট কেদ্রের ৩৪৪টি বুথে এক লক্ষ ৮২হাজার ১৫৫জন ভোটারের মধ্যে একলক্ষ ২৫হাজার ৯৩২জন ভোটার সোমবার তাদের ভোটাধীকার প্রয়োগ করে। এর মধ্যে বাতিল ভোট চেয়ারম্যান পদের ৩হাজার ৩৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫হাজার ৫৬ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪হাজার ৬১৬ভোট।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পূণঃ নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, ‘গত পাঁচ বছরে গোপালপুরে উপজেলায় যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের ধারা অব্যহত রাখতে, আলোকিত ও মডেল উপজেলায় রুপান্তরিত করতে উপজেলাবাসি আমাকে পূণঃ নির্বাচিত করেছে। উপজেলাবাসির সে আশা পূরণ করতে আসি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমাকে পূণঃ নির্বাচিত করায় আমি উপজেলা বাসিকে অভিনন্দন জানাচ্ছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!