ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ায় পুলিশের বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সেকেন নিহত : ৩ পুলিশ আহত : পাইপগান, সার্টারগান ও গুলি উদ্ধার

খবর টি পড়েছেন : ২৭৯
কালিয়ায় পুলিশের  বন্দুকযুদ্ধে  ডাকাত সর্দার সেকেন নিহত : ৩ পুলিশ আহত : পাইপগান, সার্টারগান ও গুলি উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sekendar dakat copyনড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতের দলপতি সেকেন্দার সরদার ওরফে সেকেন ডাকাত(৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বড়নাল এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সেকেন্দার সরদারকে একটি হত্যা মামলায় তার নিজ গ্রাম হরিসপুর এলাকা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় আটক করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক একই রাত আনুমানিক দেড়টায় কালিয়া থানাধীন বিজয়নগর গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন পিছনের বাগানে অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়। কালিয়া থানার এস,আই, ফারুক হোসেন মৃধা, এ,এস,আই, নজরুল ইসলাম ও বড়নাল পুলিশ ফাড়ির আইসি এস,আই, ফারুক হোসেনের নেতৃত্বে ৮সদস্যের একদল পুলিশ ওই অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ কালো ব্যাগভর্তি দেশী তৈরি একটি পাইপগান, একটি দেশী তৈরি সার্টারগান, ৫ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ ও দু’টি .৩০৩ রাইফেলের তাজা গুলি উদ্ধার করে। অভিযান শেষে কালিয়া থানায় ফেরার পথে মাথাভাঙ্গা গ্রামের তারা মিয়া মোল্যার মেহগনী বাগানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছলে ওৎ পেতে থাকা আসামীর অজ্ঞাতনামা সহযোগীরা আসামীকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি বর্ষণ করে। আসামী সেকেন পালিয়ে যাওয়ার চেস্টাকালে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এসময় তারা মিয়ার মেহগনী বাগানের ভিতর থেকে আহত অবস্থায় এএসআই নজরুল, কনস্টেবল আশরাফুল ইসলাম ও টিপু সুলতান এবং আসামী সেকেন্দারকে মাথার নিচে কানের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক সেকেন্দারকে মৃত ঘোষনা করেন। মৃত সেকেন্দার কালিয়া থানাধীন হরিসপুর গ্রামের আঃ রহিম সরদারের ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেকেন্দার আলী ওরফে সেকেন কালিয়ার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রামে প্রেমিক প্রেমিকা উধাও থানায় অপহরণ মামলায় ৩… পরবর্তী সংবাদ মধুখালীতে বন্ধুদের হাতে বন্ধু খুন