ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাধ্যমিক পর্যায়ে ইংরেজী বিষয়ের উপর কর্মশালা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ

HHশ্রীবরদী ( শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ইউকেএইডে’র অর্থায়নে ইআইএ’র উপর দুই দিন ব্যাপি মাধ্যমিক পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ,পি,পি,আই মিলনায়তনে ২৯ মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত (সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে এ,পি,পি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক আলোচনায় অংশ নেন। শ্রীবরদী উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যলয়ের ৪০ জন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক কর্মশালায় অংশ গ্রহন করেন ইংরেজী বিষয়ের উপর মাস্টার ট্রেইনার হিসেবে লংগড় পাড়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ছাইদুর রহমান এবং মাটিফাঁটা জিএম উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল প্রশিক্ষন প্রদান করেন। আয়োজনের সমাপনী পর্বে ঢাকা বিভাগীয় অঞ্চলের ইংরেজী বিষয়ের কো-ট্রেইনার জাকেরা রহমান উপস্থিত থেকে সার্বিক পর্যবেক্ষন করেন এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্যেশ্যে বলেন-এই কর্মশালার মাধ্যমে উক্ত বিষয়ের উপর শুধু অংশ গ্রহনকারী শিক্ষকদের দক্ষতার উন্নয়নের ক্ষেত্রেই নয় বরং শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান বৃদ্ধি করনের ক্ষেত্রে উজ্জল সহায়ক ভূমিকার দৃষ্টান্ত স্থাপন করবে এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ফলে এমন দৃষ্টান্ত স্থাপনে বর্তমান সরকার সফলতার দাবীদার বলেও প্রত্যয় ব্যক্ত করেন এই মেধাবী নারী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!