ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, গুলিবর্ষণ :৩ কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ
নরসিংদীতে ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, গুলিবর্ষণ :৩ কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত

এম লুৎফর রহমান, নরসিংদী প্রতিনিধি : ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে সীল মারা, ব্যালট বাক্স ছিনতাই, গুলিবর্ষণ, জালভোট প্রদান, হৈ হট্টগোল এবং প্রশাসনিক নিস্ক্রিয়তার মধ্য দিয়ে  সোমবার নরসিংদী জেলার নরসিংদী সদর, মনোহরদী ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভোটগ্রহণ চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও ভাংচুরের অভিযোগে সদর উপজেলার ৫৯ নং গদাইরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩১ নং ভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১২৭ নং নিসুন্দরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। ১২ নং নরসিংদী সরকারী মহিলা কলেজ ভোট কেন্দ্র দখল করে সীল মারার সময় প্রিজাইডিং অফিসার ও পুলিশ আনসার বাধা দিলে আওয়ামী লীগের উশৃংখল ভোট কর্মীরা একজন আনসারকে ঘুষি মেরে আহত করে। এতে পুলিশ ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এরপরও শেষ রক্ষা হয়নি।  সকাল ৯ টায়  ১০৪ নং সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় দখলে নিয়ে তাদের প্রার্থীর পক্ষে ব্যপরোয়া সীল মারে সরকারদলীয় কর্মীরা। প্রায় একই সময় বালাপুরেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আনারস মার্কার এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে সীল মারে। তারা পর্যায়ক্রমে ১০৭ পাইকারচর হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্র, ১০৮ নং পুরানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১০৯ দক্ষিণচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলে নিয়ে সীল মারে। বেলা সাড়ে ১২ টায় ৪ নং ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নং বুথ দখল করে সীলমারার সময় সাংবাদিকরা ঘটনাটি জেলা প্রশাসককে জানালে তিনি তাৎক্ষণিক ৩ জন পুলিং অফিসারকে দায়িত্ব থেকে অবাহতি দেন। যার ফলে এই বুথে ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।   মনোহরদী উপজেলার ৩৯ নং ঘোষগাঁও সরকারী  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবাধে সীলমারার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম বীরুর ভাই হীরু, বাবু, ফটো সাংবাদিক বেলালকে মারধোর করে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। বাগীবাড়ী, পীরপুর ও ধরাবান্দা কেন্দ্র জোরপূর্বক দখলে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা প্রকাশ্যে সীল মারে। এসময় তারা বিএনপি কর্মী আব্দুল­াহ ও জামায়াত কর্মী ফারুককে মারধোর করে এবং কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেয়।
এছাড়ার রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর, বাশঁগাড়ী, মির্জারচর, চানপুর, নিলক্ষা ও চরআড়ালিয়ার ৬টি ইউনিয়ন, টান অঞ্চলের মরজাল, রাধানগর ও মির্জাপুর ইউনিয়নের অধিকাংশ ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদেরকে ঢুকতে দেয়া হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!