মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিজিবি’র ধাওয়া খেয়ে পুকুরে পড়ে শামীম আহমদ(৪৫) নামে ১ জনের মৃত্যৃ হয়েছে। সোমবার বিকেল ৪টার সময় রাজনগর উপজেলার গবিন্দবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শামীম উপজেলার মনসুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার গবিন্দবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শেষ হলে বিজিবি সদস্যরা হঠাৎ ভোট কেন্দ্রের বাহিরে দাঁড়ানো অবস্থায় লোকজনকে সরাতে ধাওয়া করলে এ সময় শামীম আহমদ সেখান থেকে দৌড়িয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুকুরে পড়ে ডুবে মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন




