এম.আবদুল্লাহ আনসারী. পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলায় নিবন্ধনকৃত জেলেদের ছবি তোলার কাজ সেনাবাহিনীর সহযোগীতায় ১ এপ্রিল থেকে শুরু হবে। পেকুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানা যায়, পেকুয়া উপজেলায় ৭টি ইউনিয়নের নিবন্ধনকৃত ৩ হাজার ৬শ জন জেলের ছবি তোলা হবে আগামী ১ এপ্রিল পেকুয়া ইউনিয়ন পরিষদে, ২ এপ্রিল মগনামা ইউনিয়নের জেলেদের ছবি তোলা হবে মগনামা উচ্চ বিদ্যালয়ে, ৩এপ্রিল উজানটিয়া ইউনিয়নের জেলেদের উজানটিয়া ইউনিয়ন পরিষদে, ৪ এপ্রিল রাজাখালী ইউনিয়নের জেলেদের রাজাখালী ইউনিয়ন পরিষদে, ৫ এপ্রিল বারবাকিয়া, শিলখালী, টইটং ইউনিয়নের জেলেদের সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদে ছবি তোলা হবে। পেকুয়া উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল জানান, ওই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট এলাকায় জেলেদের উপস্থিত থাকার জন্য মাইকিং করা হবে। পেকুয়া উপজেলায় জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় এ কাজ হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
পেকুয়ায় এইচ.এস.সি ও আলিম পরীক্ষার্থী ৬৪০

পেকুয়া উপজেলায় ২০১৪ সালের এইচ,এস,সি ও আলিম পরীক্ষার্থী ৬৪০ জন। পেকুয়ায় তিনটি কেন্দ্রে এইচ,এস,সি ও আলীম পরীক্ষা শুরু হবে ৩ এপ্রিল। আলিম পরীক্ষায় উপজেলার ৬টি মাদরাসা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২৩ জন, শহীদ জিয়া কলেজের তিন বিভাগের ২৪৪ জন পরীক্ষার্থী চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবং শহীদ জিয়া বি.্এম.আই কলেজের ১৮৩ জন পরীক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ গ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গতকাল পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মীর শওকত হোসেনের সভাপতিত্বে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ককসবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ আবুল ফয়েজ মোহাম্মদ আলা উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজুর রহমান, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ কে.এম.ওবাইদুর রহমান, শহীদ জিয়া বিএমআই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী, পেকুয়া আনোয়ারুল উলুম মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী। সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় গৃহীত সিদ্ধান্ত যথাযথ ভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
পেকুয়ার টইটং ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা
পেকুয়ার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিনের মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভা ২৯ মার্চ মগনামা ফুলতলা ষ্টেশনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়ন যুবদলের সভাপতি তোফায়েল আহমদ। যুবদল নেতা শহিদুল ইসলামের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন আল রশিদ মানিক, সাংগঠনিক সম্পাদক জাকের হোছাইন এমইউপি, বিএনপি নেতা জাকের উল্লাহ এমইউপি, যুবদলের সাধারন সম্পাদক হাবিবুল করিম, সহসভাপতি আবু তাহের হেলালী, রিয়াজুল করিম চৌধুরী, আমান উল্লাহ, যুবদল নেতা নুর মোহাম্মদ, মহিউদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা টইটং ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদল নেতা মোসলেম উদ্দিনের বিরুদ্দে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তি দাবী করেন। বক্তারা আরো বলেন, তিনি একজন জনপ্রতিনিধি। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। বক্তারা অবিলম্বে তার মুক্তি দাবী করেন।
পেকুয়ার অবসর প্রাপ্ত শিক্ষক হোছাইন আহামদ আর নেই

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও মগনামা ইউনিয়নের সিকদার বাড়ির মো.হোছাইন আহামদ (৬৫) আর নেই। তিনি ২৯ মার্চ বিকাল ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি ২ছেলে ৬মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১০টায় নামাজে জানাজার পর স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সহসভাপতি মীর মোশারফ হোসেন টিটু, সেক্রেটারী আবদুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য এম,জোবাইদ প্রমুখ।




