ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

খবর টি পড়েছেন : ১৪১
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আবশ্যিক নয়, শুধু নৈর্বচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিকের চৌকাঠ পেরোনোর যুদ্ধে অবতীর্ণ হচ্ছে দেশের ২২ লাখের বেশি শিক্ষার্থী। দেশের ইতিহাসে এবারই প্রথম মাধ্যমিকে পূর্ণাঙ্গ পরীক্ষার বদলে আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে ৫৪৪ দিন টানা স্কুল বন্ধ থাকায় এ বছর মাধ্যমিকের সব বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না। একই কারণে আগেই কমানো হয়েছিল মাধ্যমিকের সিলেবাসও।

Shamol Bangla Ads

১৪ নভেম্বর রবিবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি ও সমমানের দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রথম দিন সকালে এসএসসির পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দাখিলের কোরআন মজিদ ও তাজবিদ সকালে এবং বিকেলে দাখিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে।

Shamol Bangla Ads

জানা গেছে, এবার মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থীর মধ্যে শুধু এসএসসিতে ১৮ লাখ ৯৯৮, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ এবং এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এবার শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। এই বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

পরীক্ষার বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, কভিড পরিস্থিতির কারণে এবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে গিয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ সপ্তাহের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ টেলিটকের পরীক্ষামূলক ফাইভজি চালু ১২ ডিসেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads