ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. দায়েমের কান্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:১০ অপরাহ্ণ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. দায়েমের কান্ড

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ অনিয়ম-দুর্নীতির দায়ে সম্প্রতি ওএসডি হওয়া রাজশাহী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ড. দায়েম উদ্দিন অফিস কক্ষের মধ্যে প্রহার করলেন হাসপাতালের প্রধান অফিস সহকারিকে।  শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ কর্মচারীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন। উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে রামেক এর সাবেক উপাধ্যক্ষ ডা. দায়েম হাতজোড় করে ক্ষমা চাইলে কর্মচারীরা স্ব-স্ব দায়িত্বে কাজে যোগদান করেন এবং পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. দায়েম উদ্দিন সকালে রামেক হাসপাতালের প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদের কক্ষে যান। এ সময় অফিস সহকারী অন্য কাজে ব্যস্ত ছিলেন। কর্মচারীদের অভিযোগ ডা. দায়েম এ সময় অফিস সহকারীর কাছে জানতে চান, রেডিওথেরাপি বিভাগের যন্ত্রপাতি নিলামের টেন্ডার কমিটি প্রস্তুত কি না? এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়েডা. দায়েম অফিস সহকারীকে মারতে মারতে অফিসের বারান্দায় নিয়ে যান। ঘটনা জানতে পেরে অন্য কর্মচারীরা ছুটে গিয়ে অফিস সহকারী কালামকে উদ্ধার করেন। এর পরপরই হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একজোট হয়ে দায়েমের বিচার দাবি করে প্রশাসন ভবনের সব কক্ষে তালা দেন এবং ভবনের সামনে বিক্ষোভ করতে থাকেন। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল প্রশাসনের উদ্যোগে ডাকা এক সমঝোতা বৈঠকে দায়েম সংশ্লিষ্ট কর্মচারীর কাছে হাতজোড় করে ক্ষমা চাইলে কর্মচারীরা কাজে ফেরেন। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু রায়হান খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাবেক উপাধ্যক্ষ ডা. দায়েম উদ্দিন হাসপাতালের প্রধান অফিস সহকারীর সঙ্গে অসদাচরণ করেছেন। পরে এ অনাকাঙ্খিত ঞটনার জন্য তিনি ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। তবে রামেক হাসপাতালের প্রধান অফিসসহকারী আবুল কালামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা অস্বীকার করে ডা. দায়েম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কর্মচারীরা উত্তেজিত হয়ে ওঠায় পরে তিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে গত জানুয়ারি মাসে নানা অনিয়মের অভিযোগ রামেক এর উপাধক্ষ পদ থেকে ডা. দায়েমকে সরিয়ে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়। তবে কিছু দিনের মধ্যেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি সংযুক্ত নির্দেশ নিয়ে রামেক হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেন।

Need Ads
error: কপি হবে না!