এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুর পৌর সদরে বেড়েগেছে চুরি হিড়িক ঘটেছে আইন খৃংখলা পরিস্থিতির চরম অবনতি প্রতিবেদকের জানামতে দেড়মাসে পৌর সদরে ১৪ দোকান অফিস ও বাসা বাড়ীতে চুরি সংঘঠিত হয়েছে আতংকগ্রস্থ পৌরবাসী।
দুর্গাপুর উকিলপাড়াস্থ কৃষি ব্যাংক সংলগ্ন মেইন রোডে থাকা বাপ্পী টেলিকমে বুধবার রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে এতে প্রায় লাক টাকার মোবাইল সেট নিয়েগেছে চোরেরা।
বাপ্পী টেলিকমের মালিক আনোয়ার হোসেন বাপ্পী জানান বুধবার রাতে কোন এক সময়ে তার দোকানের তালা ভাঙ্গিয়া ২৯ টি বিভিন্ন ব্রেন্ডের নতুন মোবাইল সেট এবং আনুসাংগিক কিছু জিনিসপত্র নিয়েযায় চোরেরা যা পরদিন বৃহস্পতিবার সকালে দোকানে আসার পর খোজ হয়। বিষয়টি তৎক্ষনাত পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
এ ছাড়া ২৬ ফেব্রæয়ারী বুধবার রাতে একটি বে-সরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর উৎরাইলস্থ উপজেলা কার্যালয়ের জানালার গ্রিল ভেঙ্গে অফিসের নিজস্ব কম্পিউটার সেট চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত ২৫ ফেব্রæয়ারী দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে রফিকুল ইসলামের মোটর পার্সের দোকানে,৮ ফেব্রæয়ারী হাসপাতাল মোড়ে নুরুল ইসলামের মনোহারী দোকানে,মাস খানেক আগে বাজার এলাকার স্বপন বস্ত্রালয়ের মালিক সুমন সাহার বাসায়,১০ মার্চ রাতে হাফিজ টেলিকমে, ৪ মার্চ রাতে করিম ঢালীর দোকানে, ৮ মার্চ সুমা জুয়েলার্সে ,চলতি মাসের কোন এক তারিখে আমলাপাড়ায় মাসুদ ইকবাল এর বাসার বারান্দার গ্রিলভেঙ্গে টিভিএস ফ্যাশান ১০০সিসি মোটর সাইকেল,১৬ মার্চ সোনালী ব্যাংক গেটের সামনে রাখা মোটর সাইকেল,ফেব্রæয়ারীর কোন এক তারিখে ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি’র ২টি,জিবিসি’র ২টি ল্যবটপ চুরির ঘটনা ঘটে।এসব ঘটনায় পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন ভুক্তভোগিরা ।
আইন শৃংখলার অবনতি বা এসব চুরির ঘটনার বিষয়ে অফিসার ইন-চার্জ মোঃ রেজাউল ইসলাম খানকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চুরিতো হবেই পুলিশ কি করবে ? এসব লেখালেখির দরকার নেই। আসেন, সাক্ষাতে কথা বলি।




