মো. মিরাজুল ইসলাম, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমে উঠেছে মুক্তিযোদ্ধা কাউন্সিল নির্বাচন। ২০১৪ সালের এ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার মুক্তিযোদ্ধা কমান্ডার পদে ৪ জন এবং ডেপুটি কমান্ডার পদে ২ জনসহ সহকারী কমান্ডের বিভিন্ন দপ্তরের ১১টি পদের মনোনয়নপত্র সঠিক বলে রির্টানিং অফিসার জানিয়েছেন। জুনের ৪ তারিখের এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। সহকারী কমান্ডারের বিভিন্ন দপ্তরের ৭ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ১০ জনের মধ্যে কমান্ডার প্রার্থী রয়েছেন মোঃ মকবুল হোসেন, মোঃ গাউছুল হক মুন্সী, মোঃ মুজিবর রহমান শেখ ও মোঃ তোতা মিয়া মোলা। অপরদিকে ডেপুটি কমান্ডার পদে মোঃ তালেব আলী শেখ ও কাজী মুনসুর আলীসহ সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ত্রান সমাজকল্যান সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা মকান্ড নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সাথে কথা হলে তিনি জানান, ৫৯০ জন ভোটার (মুক্তিযোদ্ধা) এ নির্বাচনে ভোট প্রদান করবেন এবং সুষ্ঠু নির্বাচন হবে।




