গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রসাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০বছর পূর্তি উৎসব ২৯ মার্চ শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সকালে পূর্তি উৎসবে অংশ নেয়া বর্তমান ও সাবেক শিক্ষার্থী,শিক্ষক ও অতিথিদের নিয়ে বণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। পরে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ এনামূল হক। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের হোসেন, রহনপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদ হাসান মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক প্রফেসর একেএম শামসুল আলম,পূর্তি উৎসবের সাধারণ সম্পাদক আঃ কাইউম মাস্টার, প্রাক্তন শিক্ষার্থীর ঝিনাইদহ ইফা’র উপ-পরিচালক সুলতান আহমেদ, রাবি শিক্ষক ড.খলিলুর রহমান,পাবনা এডওয়ার্ড কলেজের সহঅধ্যাপক মেসবাহুল আলম,উপাধ্যক্ষ মাও.দুরুল হোদা প্রমূখ। বিকেলে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




