স্টাফ রিপোর্টার : প্রাকৃতিক দূর্যোগের কারণে ঘরোয়া পরিবেশে ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ এর নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রয়াত শাহ আলম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সাংবাদিক সুধীজনসহ সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিষ্ট তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদ, সাপ্তাহিক কালের ডাক’র নির্বাহী সম্পাদক শরিফুর রহমান, সংগঠক হাকিম বাবুল, জেলা ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ আবুল হাশিম, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, শেরপুরটাইমসডটকম’র নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, ডাঃ হাফিজুর রহমান লাভলু, এপিপি নিমাই ভট্টাচার্য, এপিপি এডভোকেট রওশন কবীর আলমগীর, সাংবাদিক রেদওয়ানুল হক আবীর, সমাজকর্মী জমির উদ্দিন সরকার বাচ্চু, আব্দুল লতিফ, শ্যামলবাংলা’র স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তাজুমুল ইসলাম ও শ্যামলবাংলা২৪ডটকম’র অফিস পিয়ন মোঃ বাবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামলবাংলার ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল। ওইসময় বক্তারা একটি মফস্বল জেলা শহর থেকে ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল হিসেবে শ্যামলবাংলার প্রকাশনাকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, শ্যামলবাংলা ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তারা শ্যামলবাংলার আগামী দিনগুলোর সফলতাসহ তার শতায়ু কামনা করেন।
পরে শ্যামলবাংলা সম্পাদক রফিকুল ইসলাম আধার উপস্থিত সকলকে সাথে নিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জুলাই শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন শ্যামলবাংলা২৪ডটকম’র আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন।




