ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৭:০৯ অপরাহ্ণ

Humkiচুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মুখোশধারী দুর্বৃত্তরা বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বাধা প্রদান করছে। ভোট কেন্দ্রে গেলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে তারা। বৃহ¯পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার জুহুরনগর গ্রামে বৃহ¯পতিবার দিবাগত রাতে ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলে এবং ভোট কেন্দ্রে গেলে প্রাণনাশের হুমকি দেয়।
এব্যাপারে , বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা প্রায়ই তার নেতা-কর্মীদের এভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। অভিযোগ এলে আমি ব্যবস্থা নিবো।

Need Ads
error: কপি হবে না!