ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৩:২২ অপরাহ্ণ
জামালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জামালপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম দিবসটির শুভ সূচনা করেন। এরপর শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। দিনভর আলোচনা সভা, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেলান্দহে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১২টা ১মিনিটে ২১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনার পর শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে শহিদদের জন্য মোনাজাত করা হয়। সকালে উমির উদ্দিন পাইলট স্কুল, মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শহিদ মিনারে মুক্তিযুদ্ব ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া-সাংস্কৃতিক, আলোচনা সভার আয়োজন করা হয়।
অপর দিকে উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহা আনন্দে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে । অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ম্যানিজিং কমিটির সভাপতি সাবেক ভিপি খলিলুল রহমান খলিল । আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- মেলান্দহ শহর আ’লীগের সহ-সভাপতি মামুন পারভেজ মুকুল ,অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি ছামসদ্দিন মিয়া মিলন, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, শ্যামপুর ইউপি যুবলীগের আহবায়ক মমিনুল ফারাজী প্রমূখ। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও দিবসটি পালিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!