ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৩:০৩ অপরাহ্ণ
চাটমোহরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন

চাটমোহর (পাবনা) প্রতিনিসধি : বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত বুধবার পাবনার চাটমোহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলো রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পূষ্পস্তবক অর্পণ করে। ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে ঐতিহাসিক বালুচর খেলার মাঠে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে শারিরিক কসরত প্রদর্শণ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়। সকাল ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন খবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সাখাওয়াত হোসেন সাখো, ভাষা সৈনিক এ্যাডঃ গৌড়চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ভাইস চেয়ারম্যান আরোজ খান, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, পাবনা জেলা বিএমএ সভাপতি ডাঃ গোলজার হোসেন, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন মিয়া, সিনিয়র সাংবাদিক এসএম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাংবাদিক শামীম হাসান মিলন, এবাদত হোসেন, চাটমোহর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ইকবাল কবির রনজু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে গত মঙ্গলবার জামিরুল ইসলাম (৫) নামে এক শিশুর পানিতে ডুবে মরমান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ছাইকোলা পূর্ব পাড়া গ্রামে জহুরুল ইসলামে ছেলে।
জানা গেছে, এদিন সকালে ১০টার দিকে বাড়ির সবার অগোচরে খালে পড়ে যায়। জামিরুলকে বাড়িতে দেখতে না পেয়ে তার স্বজনরা খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে বিকেল ৫ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।

চাটমোহরে অগ্নিকান্ডে ১৮টি ঘরসহ অর্ধকোটি টাকা মালামাল ভষ্মিভূত

Shamol Bangla Ads

পাবনার চাটমোহরে গত মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৮টি ঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চাটরা গ্রামে দুপুর সাড়ে ১২ টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় শুকুর আলী, আঃ মান্নান, চাঁদ আলী, রফিক ও ইউনুস আলীহর ১৮টি দো-চালা টিনের ঘর, নগদ টাকা, ধান, গম, খেশারী, সরিষা, গহনা, ছাগল, আসবাবপত্রসহ মূল্যেবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা দাবী করেছেন। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। যথাসময়ে ফায়ারসার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান জানান, আগুনে সবকিছু পুড়ে গেছে। অপরদিকে একই দিন সকাল সাড়ে[ ৯ টার দিকে চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার ইয়াকুব আলীর গোয়াল ঘরে আগুন লেগে প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

চাটমোহরে সাপ্তাহিক সময় অসময় পত্রিকার কেক কেটে ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব

.বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে মধ্যে দিয়ে পাবনার চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় অসময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব উদযাপন করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন, সাপ্তাহিক বাঁশপত্র পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব রাজিউর রহমান রুমি। পৌর সদরের জিরো পয়েন্ট হারডো হলরুমে অনুষ্ঠিত বর্ষপূর্তি উৎসবে সভাপতিত্বে করেন, পত্রিকার আইন উপদেষ্টা এ্যাড, রুহুল আমীন রতন।
বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সাখোওয়াত হোসেন সাখো, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডাঃ আব্দুল মজিদ, কৃষকলীগ নেতা আব্দুল মুন্নাফ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ইত্তেফাক চলনবিল প্রতিনিধি সাংবাদিক রুহুল আমীন, ইয়াহিয়া মানিক, সময় অসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কেএম বেলাল হোসেন স্বপন, এ্যাড, আব্দুল মমিন, শামীম হাসান মিলন, সঞ্জিত সাহা কিংশুক প্রমুখ। অনুষ্ঠানে চলনবিল অধ্যুষিত উপজেলা প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন, সাংবাদিক শেখ সালাহ উদ্দিন ফিরোজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!