ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে আওয়ামী প্রার্থীর মতবিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০১৪ ৬:১৫ অপরাহ্ণ
আমতলীতে আওয়ামী প্রার্থীর মতবিনিময়

আমতলী ( বরগুনা) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে  আমতলী প্রেসক্লাব  মিলনায়তনে আমতলী প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরত এনজিও প্রধানদের সাথে উপজেলা পরিষদ নির্বাচনের আমতলী আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মো.রেজাউল করিমের  সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো.মতিয়ার রহমান, বে-সরকারী সংস্থা এন, এস ,এস, এর নিবার্হী পরিচালক  শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সাধারন সম্পাদক এস, এম, নাশির মাহমুদ প্রমুখ।

                         উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

Shamol Bangla Ads

 আমতলীতে  বে-সরকারী সংস্থা এনএস- এসএর রি-কল প্রজেক্টের চলমান র্কার্যক্রম বৃহস্পতিবার সকালে সরোজমিনে পরিদর্শন করেছেন আমতলী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ । উল্লেখ্য এনএসএসর মাধ্যমে অক্সফার্মের অর্থায়নে রি-কল প্রকল্পের অধীনে আরপাঙ্গাশিয়া ও গুলিশাখালী ইউনিয়নের হতদরিদ্র মানুষদের ভাগ্যউন্নয়নে কাজ করছেন সংস্থাটি।  সাংবাদিকরা  আরপাঙ্গাশিয়া, ও গুলিশাখালী ইউনিয়নে পরিচালিত প্রকল্পগুলি  পরিদর্শন করেছেন।

আমতলীতে প্রধান শিক্ষকের বদলির বিরুদ্ধে  প্রতিবাদ সভা

বরগুনার  আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে, এম, জিল্লুর রহমানকে আমতলী থেকে ভোলার মনপুরায় বদলীর প্রতিবাদে বৃহস্পতিবার  সকাল ১০টায় স্কুল মাঠে ছাএ-ছাএীদের অভিভাকদের অংশগ্রহনে প্রতিবাদ সভা ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন অভিভাবক শাহানুর তালুকদার, অ্যাড ঃমো. বাহাদুর শাহ কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল,মোয়াজ্জেম হোসেন খান,মাসুদা কাদের,অভিভাবক এলি বেগম মোসাঃ নাজমা আক্তার,্ও মেয়র পতি মোসাঃ নুসরাত জাহান লিমু। বক্তারা অবিলম্ভে জিল্লুর রহমানের বদলীর আদেশ প্রত্যাহার করার আহবান জানান। অন্যথায়  ক্লাশ বর্জন সহ কঠোর আন্দোলনের হুমকি দেন। সমাবেশে পাচশতাধিক অভিভাবক অংশগ্রহন করেন। উল্লেক্ষ্য আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬২৩জন ছাত্র/ছাত্রী  অধ্যয়নরত রয়েছেন এ বছর অনুষ্ঠিত সমাপনি পরিক্ষায় প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথমস্থান অধিকারকরে ১১টি জিপিএ ৫ পেয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!