ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে বীরকণ্যাদের সংবর্ধনা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০১৪ ৬:৩৭ অপরাহ্ণ

AAAআত্রাই (নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর আত্রাইয়ে বীরকণ্যাদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার উপজেলা পরিষদ চত্বরে সামাজিক নারী সংগঠন “চেষ্টা” কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। চেষ্টার সভানেত্রী সেলিনা বেগম শেলীর সভাপেিতত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড. ইসমাইল হোসেন, চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, কোষাধ্যক্ষ মমতা হারুন, সদস্য স্যামা কবির, আনিছা কবির, রাফেয়া আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামের বীরকণ্যা কালিবালা পাল, রেণুবালা পাল, মায়ারাণী পাল, রাশমুণি, খেন্তরাণী ও সন্ধ্যারাণীকে সংবর্ধনা দেয়া হয়। মহান মুক্তিযুদ্ধে এসব বীরকণ্যাদের অসাধারণ ত্যাগের স্বীকৃতি স্বরুপ চেষ্টা সংগঠনের পক্ষ থেকে বীরকণ্যাদের মাঝে গাভী বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!