শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘বসত বাড়ির আশপাশে ভরে দে ভাই সবজি চাষে’ এমনই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলায় দিনব্যাপি কৃষিমেলা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ মঙ্গলবার বেসরকারি সংস্থা আলো অলট্রানেটিভ অপশন প্রোজেক্টের উদ্যোগে ও আরডিএসের সহযোগিতায় সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকায় আয়োজিত কৃষিমেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা এফএম মোবারক আলী। মেলায় ৮টি স্টলে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শন করা হয়।
পরে স্থানীয় কৃষক দলের সভাপতি অনেস সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ আব্দুলাহ আল মামুন, আলো’র ফিল্ড অর্গানাইজার রুবেল হোসাইন ও আরডিএসের নাহার প্রমূখ। অনুষ্ঠানের এক পর্যায়ে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় গারো পাহাড়ের আদিবাসী কৃষাণ-কৃষাণীরা অংশগ্রহণ করেন।




