ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহরে অগ্নিকান্ডে ১৮টি ঘরসহ অর্ধকোটি টাকা মালামাল ভষ্মিভূত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ২:৫২ অপরাহ্ণ
চাটমোহরে অগ্নিকান্ডে ১৮টি ঘরসহ অর্ধকোটি টাকা মালামাল ভষ্মিভূত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে গত মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৮টি ঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চাটরা গ্রামে দুপুর সাড়ে ১২ টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

Shamol Bangla Ads

আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় শুকুর আলী, আঃ মান্নান, চাঁদ আলী, রফিক ও ইউনুস আলীহর ১৮টি দো-চালা টিনের ঘর, নগদ টাকা, ধান, গম, খেশারী, সরিষা, গহনা, ছাগল, আসবাবপত্রসহ মূল্যেবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা দাবী করেছেন। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। যথাসময়ে ফায়ারসার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান জানান, আগুনে সবকিছু পুড়ে গেছে। অপরদিকে একই দিন সকাল সাড়ে[ ৯ টার দিকে চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার ইয়াকুব আলীর গোয়াল ঘরে আগুন লেগে প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!