কুষ্টিয়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া জেলা প্রশাসন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন। ২৬শে মার্চের প্রথম প্রহরে বুধবার রাত ১২ টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং মজমপুর গেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ
এরপর শ্রদ্ধা নিবেদন করে কুষ্টিয়া- সংসদ সদস্যের প্রতিনিধি দল তারপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতারা। রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিসত্মম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের সূচনা করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ সহ কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ। এর পর রাত ১২টা ৫ মিনিটে মজমপুর গেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ। সুর্যোদয়ের সাথে সাথে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সরকারী, আধা-সরকারী স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে দিনে কর্মসূচী।




