মৌলভীবাজার প্রতিনিধি : ২৬ মাচের প্রথম প্রহরে মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ২৬ মার্চ বুধবার প্রথম প্রহরে মোলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

পরে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্ধনি, কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে, গণকবরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ও জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ঊত্তোলন করা হয়।
এছাড়া সকাল ১১ টায় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ ৪৪তম স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড ময়দানে লাখো কণ্ঠে জাতীয় সংগীত সারাদেশের কোটি কোটি মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে মৌলভীবাজার জেলাসহ ৭উপজেলার সর্বস্থরের মানুষ গেয়েছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।




