ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
লালমনিরহাটে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে স্ত্রী কুলসুম বেগম (৩২) কে আটক করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, স্বামী নজরুল আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের শংকরটারী এলাকার রহিম উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, তিন সন্তানের জননী কুলসুম বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ায় একাধিকবার বিচার সালিশ হয়। শুক্রবার সকালে স্বামী নজরুল কে খিচুড়ীর সাথে বিষ খাওয়ায়। এতে নজরুল অসুস্থ হলে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নজরুল মারা যান। এ ঘটনায় নজরুলের স্ত্রী কুলসুমকে পুলিশ আটক করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম ইকবাল জানান, এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!