মৌলভীবাজার প্রতিনিধি : বিশ্ব যক্ষা দিবসের এবারের প্রতিপাদ্য“যক্ষার সেবা সবার তরে,পৌঁছে দেব ঘরে ঘরে” এ বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ সোমবার সকাল ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ও হীড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জন এর সভাকক্ষে এসে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ হেমন্ত কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার এর তত্ত¡াবধায়ক ডাঃ হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নজরুল ইসলাম, নাটাব মৌলভীবাজার জেলার সাধারন সম্পাদক মোহাম্মদ আবু তাহের এডভোকেট এবং ব্র্যাক এর সিনিয়র এরিয়া ম্যানাজার মোঃ মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন হীড বাংলাদেশ কমলগঞ্জ এর ডাঃ ফয়সল আলম, সাপ্তাহিক পাতাকুঁড়ির সম্পাদক নুরুল ইসলাম শেফুল,নাটাব সদস্য সৈয়দ শাহীন মিয়া।




