ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকৌশলীর অনিয়মের কারণে আত্রাইয়ে টেন্ডার স্থগিত : ঠিকাদারদের মাঝে ক্ষোভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ
প্রকৌশলীর অনিয়মের কারণে আত্রাইয়ে টেন্ডার স্থগিত : ঠিকাদারদের মাঝে ক্ষোভ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রকৌশলীর অনিয়মের কারণে এডিপির একটি টেন্ডার স্থগিত ঘোষনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ঠিকাদারদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী আত্রাই উপজেলার এডিপি তহবিল হতে ১৪টি প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করা হয়। আহবানকৃত দরপত্র অনুয়ায়ী দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ছিল গত রোববার ও দরপত্র দাখিলের তারিখ ছিল গত সোমবার। সরকারী বিধি অনুয়ায়ী উপজেলা কর্তৃক আহবানকৃত দরপত্র জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছানোর কথা। কিন্তু উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কোন দরপত্র পৌঁছাননি। ফলে নওগাঁর অনেক ঠিকাদাররা দরপত্র ক্রয় করতে গিয়ে ব্যর্থ হন। এ নিয়ে ঠিকাদারদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে এলজিইডির ঠিকাদার নাদিম বলেন, উপজেলা প্রকৌশলী বিধি বর্হিভর্‚ত ভাবে নির্ধারিত সংখ্যক সিডিউল জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে না পাঠানোর কারণে আমরা ঠিকাদাররা সিডিউল কিনতে পারিনি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, অনিবার্য কারণবশত টেন্ডার স্থগিত করা হয়েছে। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে লোক মারফত দরপত্র পাঠানো হয়েছিল। কেন যে তা পৌঁছেনি তা আমার বোধগম্য নয়।

Need Ads
error: কপি হবে না!