ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১ : মোটরসাইকেল ভাঙচুর

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ
নবাবগঞ্জে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১ : মোটরসাইকেল ভাঙচুর

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষে ১ জন আহত হয়েছে। মোটর সাইকেল ভাঙচুর হয়েছে ৪টি। গুলি হয়েছে ৩টি। প্রত্যক্ষদর্শীরা জানান  মঙ্গলবার বিকালে  উপজেলা সদরে বারুনির মেলা ডাকের টাকা দেয়া নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামীগের  মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীলীগ অফিসের সামনে ৩টি ও কিছুক্ষন হোটের সামনে ছাত্রলীগের সভাপতি সবুজের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও ছাত্রলীগের মহিদুল নামে একজন আহত হলে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্্ের ভর্তি করা হয়। আহত হয়েছে হুমায়ন নামে এক পুলিশ কনষ্টেবল। সংঘর্ষের সময় ৩ রাউন্ড গুলি বর্ষন হয়েছে। ওই গুলি বর্ষনের ঘটনা উভয়ে উভয় পক্ষকে দায়ী করছে। পরে ছাত্রলীগ থানা আওয়ামীলীগের  সাঃ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে একটি মিছিল বের করে। এ রিােপর্ট লেখা পর্যন্ত টান টান উত্তেজনা বিরাজ করছিল।

Need Ads
error: কপি হবে না!