ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার অপহৃত ব্যবসায়ী হাসিবুলকে ৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ৬:৫৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার অপহৃত ব্যবসায়ী হাসিবুলকে ৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার বোয়ালমারী থেকে অপহৃত ব্যবসায়ী হাসিবুলকে (৩৫) পুলিশ গত ৫ দিনেও উদ্ধার করতে পারেনি । সে সদর উপজেলার বোয়ালামারী গ্রামের মোবারক মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে গত ২০ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে হাসিবুল বাড়ি ফেরার পথে অপহৃত হন। ওইদিন বোয়ালামারী পূজা তলা নামক স্থানে পৌঁছলে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যায়। পর দিন ২১ মার্চ সকালে ঘটনাস্থল থেকে হাসিবুল’র ব্যবহৃত মোটরসাইকেল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করে পরিবারের লোকজন। ওই দিনই (২১ মার্চ) বিকালে অপহৃতের পিতা মোবারক মন্ডল চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃতকে উদ্ধার করতে পুলিশ’র সর্ব প্রকার চেষ্টা অব্যহত আছে। আশা করছি খুব শিঘ্রই হাসিবুলকে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!