ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে টিএমএসএস’র উদ্যোগে সনদ বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৪, ২০১৪ ৭:২২ অপরাহ্ণ
রাজারহাটে টিএমএসএস’র উদ্যোগে সনদ বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে টিএমএসএস’র উদ্যোগে সদর ইউপি’র হরিশ্বর তালুক মৌজার পূর্ব পাড়া গ্রামে ২৫ জন দরিদ্র মহিলাদের মাঝে মৎস্য প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। ইউএসএআইডি’র অর্থায়নে (সিসা-বিডি) প্রকল্পাধীন সিরিয়াল সিস্টেম ইনিসিয়েটিভ ফর সাউথ এশিয়া (সিসা) ইন বাংলাদেশ টিএমএসএস গত ২০১১ ইং সনে হরিশ্বর তালুক এলাকায় ২৫ জন পরিবারের মহিলাদের মাঝে বসত বাড়ীর পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ শীর্ষক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল দুপুরে ওই ২৫ জন প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-ওয়াল্ড ফিশের এডিও কেশব চন্দ্র রায়। টিএমএসএস’র এটি মোঃ নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!