রাণীশংকৈল, (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২৩শে মার্চ চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী প্রভাষক জিয়াউর রহমান জিয়া আনারস ৫৯,৭২৩ ভোট, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবুল কাশেম চশমা ৬৩,৮২১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির পারুল আক্তার কলস ৫৪,২৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দী চেয়ারম্যান পদে আ’লীগের ইকরামুল হক মোটরসাইকেল ৫৭,৪৪১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে সুকুমার রায় টিউবওয়েল ৩৬,৮৫৬ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের সীতা রাণী রায় ফুটবল ৫৪,২৯৭ ভোট পান।




