ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ার মুরাদনগরে প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন হেভিয়েট প্রার্থীরা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৪ ৭:৪৩ অপরাহ্ণ
কুমিল­ার মুরাদনগরে প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন হেভিয়েট প্রার্থীরা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল­ার মুরাদনগরে পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন মুখোমুখি হলেও তবে ভোট যুদ্ধে মাঠে দেখার মতো নেমেছে ২ দলের দুই উপদেষ্টা। হেভিয়েট প্রার্থীরা মুরাদনগরে বিভিন্ন এলাকায় প্রার্থীদের পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মুরাদনগরে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন একাধিক প্রার্থী। একদিকে আওয়ামীলীগের একক সমর্থিত প্রার্থী মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, অপরদিকে ১৯ দলের কাগজ কলমে একক সমর্থিত কুমিল­া উত্তর জেলা বিএনপির আরেক উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার। কে হাসবে শেষ হাসি, সেই হবে মুরাদনগরের সর্বস্তর আপামর জনতার উপদেষ্টা।
এখানে ২২ ইউনিয়ন ও ৩শ ৮টি গ্রাম নিয়ে মুরাদনগর উপজেলা গঠিত। রাজনৈতিক অস্থিরতার কারনে দশম সংসদ নির্বাচনে কিছু সাধারণ ভোটাররা তাদের মুল্যবান ভোটটি প্রয়োগ করতে পারেনি। তাই আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাতক পাখির মত অপেক্ষায় আছে। চলমান উপজেলা নির্বাচনে মুরাদনগরে আওয়ামী লীগ ও বিএনপি উভয়’র জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন বিএনপির পলাতক নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভোটের মাঠে পলাতক বা নিখোঁজ নন কায়কোবাদ। যেন তার সরব উপস্থিতি সবখানে। আর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা ফলাফলের উপর লক্ষ্য রেখেই পঞ্চম দফায় সে বিষয়টি আরও ¯পষ্ট হয়ে উঠেছে কায়কোবাদ অধ্যুষিত এই জনপদে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে মাঠ দু’ভাগে বিভক্ত। এক ভাগে একক প্রার্থী নিয়ে বিদ্রোহী প্রার্থী মুক্ত আওয়ামী লীগসহ মহাজোট রয়েছেন বেশ খোশ আমেজে। অন্য ভাগে সব পদেই বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি নিয়ে বেকায়দায় রয়েছেন বিএনপিসহ ১৯ দল। আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবদুল কাইয়ুম খসরু আর একাধিক বিদ্রোহীদের মাঝে ১৯ দলের প্রার্থী কুমিল­া উত্তর জেলা বিএনপির আরেক উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া সরকার। তবে ভোট ভিক্ষার জন্য কোমড় বেঁধে মাঠে নেমেছেন দুই উপদেষ্টাই। একদিকে গোলাম কিবরিয়া সরকার তিনি কুমিল­া উত্তর জেলা বিএনপির উপদেষ্টা অপরদিকে সৈয়দ আবদুল কাইয়ুম তিনি মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা। মূলত ভোটের লড়াই হবে এ দু’উপদেষ্টার মাঝেই। তারা ভোরের সূর্য্যে উঠার আগেই একদল কর্মীবাহিনী নিয়ে গণসংযোগ ও ভোট ভিক্ষার জন্য ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। বর্তমানে তাদের দু’চোখে নেই ঘুম। নির্ঘুম রাত কাটছে ভোটারদের বাড়িতে। সেখানে চলছে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা। সেই সাথে ভোটাররাও এখন জামাই আদরে। এভাবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিরামহীন গতিতে চষে বেরাচ্ছে দুই উপদেষ্টা। চলছে সেয়ানে-সেয়ানে লড়াই। এদিকে কয়েকজন ভোটার হাস্যেজ্জল ভাবে সাংবাদিককে বলেন, উপজেলা বনাম জেলার উপদেষ্টার মধ্যে হচ্ছে লড়াই। তবে কে ভাগ্যবান ? সেই হাসবে শেষ হাসি।
গণসংযোগ চালাচ্ছেন ১৯ দলের প্রার্থী গোলাম কিবরিয়া সরকার (কাপ পিরিচ)। মহাজোট সমর্থিত প্রার্থী সৈয়দ মোহাম্মদ আবদুল কাইয়ুম খসরু ( হেলিকপ্টার)। আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলাম সরকার জানালেন, তিনি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হলেও এ উপজেলায় সর্বস্তরের জনগনের কাছেই তার বেশ গ্রহন যোগ্যতা রয়েছে। একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানোয়ারা বেগম লুনা (হাঁস) আবারো জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে বলেন, জনগনের ভালবাসা ও ভোটের টানে তিনি আবারো নির্বাচনে এসেছেন। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিনহাজুল হক (টেলিফোন) নিজেকে বিএনপির প্রার্থী দাবি করে বিএনপির একক প্রার্থী পরিচয় দানকারীদের সম্পর্কে মন্তব্য করে বলেন, চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া সরকার ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঠেঁকাতে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন। ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ হাকিম সোহেল- সে জামায়েতের। আর মহিলা ভাইস চেয়ারম্যান কাজী তাহমিনা আক্তার মিনা- সে কিছু দিন আগেও মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছে। মূলত এরা কেউই বিএনপির না। তিনি আক্ষেপ করে আরো বলেন, ভাড়ায় চলে মুরাদনগরের বিএনপি।
এদিকে, মুরাদনগরে দুই জোটের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন কয়েক শ’ প্রবাসী। ১৯ দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতা গোলাম রব্বানীসহ ২০ থেকে ২৫ জন প্রবাসী নেতা। গতকাল বিকেলে কোম্পানীগঞ্জ বাজারে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক প্রবাসী আওয়ামী লীগ নেতা ওয়ালি উল­াহ কাউসার চৌধুরীর উদ্যোগে বিশাল গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। ওই পথসভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন। অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলামকে (টিয়া) সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। আর তারা দু’জন সরে দাঁড়ানোর পর থেকে ভোটের মাঠ দুই ভাগে বিভক্তসহ আওয়ামীলীগে আর কোন বিদ্রোহী প্রার্থী রইল না। তবে ১৯ দল সমর্থিত একক প্রার্থী কুমিল­া উত্তর জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার (কাঁপ পিরিচ), ভাইস চেয়ারম্যান জামায়েতের ইউসুফ হাকিম সোহেল (মাইক) ও মহিলা ভাইস চেয়ারম্যান (উপজেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী) সদ্য বিএনপিতে যোগদানকারী তাহমিনা বেগম (প্রজাঁপতি) ছাড়াও ১৯ দলের চার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপি অষ্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জজ মিয়া (টুপি), উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউপির চেয়ারম্যান মো: মহিউদ্দীন অঞ্জন (ঘোড়া), আল মামুন ( আনারস) ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিনহাজুল হক (টেলিফোন)। বিদ্রোহী ভাইস চেয়ারম্যান এনামুল আলম (উড়ো জাঁহাজ), খলিলুর রহমান (চশমা), মোহাম্মদ আলম (জাহাজ) ও একই দলের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুলেখা খাতুন (কলস) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!