ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৪, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ
কালীগঞ্জে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাজীপরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৯৬৯ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ৩৭৭ জন। ৯০টি কেন্দ্রে ৪৬০ টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করা হবে। এ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। উপজেলার সকল ভোটারদের মন জয় করতে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন সকল প্রার্থীরা। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রাতের ঘুম ছেড়ে ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে। প্রার্থীদের ডাকে এখন বিভিন্ন এলাকার ভোটারদের ঘুম ভাঙ্গছে। প্রার্থীরা উপস্থিত হতে ভুলছেন না বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। কোন ক্লান্তি যেন তাদের ছুঁতে পারছে না। দলের ইমেজ ধরে রাখতে উঠে পড়ে লেগেছে নিজ নিজ দলের নেতা-কর্মীরা। উদ্দেশ্য একটাই নিজেদের দলীয় সমর্থনকৃত প্রার্থীকে জয়ী করা। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কৃষিবীদ মোয়াজ্জেম হোসেন পলাশ (দোয়াত কলম), বিএনপির সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক বাগমার নয়ন (আনারস), সম্মিলিত নাগরিক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রদল সভাপতি মো. মনির হোসেন (মোটর সাইকেল), জাকের পার্টির জুয়েল কবির (কাপ পিরিচ) ও স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে প্রচার-প্রচারনা ও গণসংযোগ হিসেবে পথসভা, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন (তালা), বিএনপির ১৯ দলে অন্যতম শরীক জামায়াতের মো. খাইরুল হাসান (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শর্মিলী দাস মিলি (কলস), বিএনপির মনিরা বেগম (ফুটবল) ও জাকের পার্টির মাকসুদা বেগম (হাঁস) নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!