ads

বৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শপিংমল-দোকান খোলা

খবর টি পড়েছেন : ২৮৯
৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শপিংমল-দোকান খোলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়া শপিংমল ও দোকানপাট শুক্রবার থেকে খুলছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৯ থেকে আগামী ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বলা হয়, করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

Shamol Bangla Ads

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষপটে বেশ কয়েটি নির্দেশনা দিয়ে গত ৩ মার্চ ‘লকডাউনের’ ঘোষণা দেয় সরকার। ওই ঘোষণা অনুযায়ী ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
করোনা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় ২৯ মার্চ যে ১৮ দফা নির্দেশনা দিয়েছিল, তাতে দোকানপাট-শপিংমল ও গণপরিবহন বন্ধের নির্দেশনাও ছিল।
এরই মধ্যে লকডাউনের তৃতীয় দিন থেকে মহানগরীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি অনুসরণের চিত্র ছিল একেবারেই নাজুক। এছাড়া দোকান খোলা রাখার দাবিতে বুধবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতুর নির্মাণকাল বাড়ছে আরও দুই বছর পরবর্তী সংবাদ বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের ওপর ভর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads