ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ৯:১২ অপরাহ্ণ

pm_4শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের মানুষ বিভিন্ন নির্বাচনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, ২৩ মার্চ রবিবার সকালে তিনি তার কার্যালয়ে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাহাবুদ্দিন ইয়াকুুব কুরায়েশীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ওই কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের ওই কথা জানান। এসময় শেখ হাসিনা বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিল­ুর রহমান সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া অতীতের কোন সরকার এভাবে নির্বাচন কমিশন গঠন করেনি। তারা নিজেদের পছন্দের কমিশন গঠন করত। সভায় ভারতের সাবেক সিইসি গত ৫ জানুয়ারি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সভায় রাষ্ট্রদূত-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!