ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ১:১৫ অপরাহ্ণ
ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার আয়োজনে ইসলামপুরে গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ইসলামপুরে মডেল রিসোর্স সেন্টার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইসলামপুর পৌর মেয়র আঃ কাদের শেখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার হেলাল উদ্দিন, শিক্ষক সমিতির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আঃ কাসেম, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামপুর এমসি সাইফল ইসলাম,জিসি সাইফুল ইসলাম প্রমূখ। বক্তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বাঙালী জাতি তথা শহীদদের আত্বার মাগফেরাত কামনা করেন।

ইসলামপুর গুঠাইল বাজারে দিনে দুপুরে দোকান ডাকাতি

Shamol Bangla Ads

ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে দিনে দুপুরে ডাকাতির অভিযোগে ইসলামপুর থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, গুঠাইল বাজারে শান্তা বস্ত্রালয় দোকার মালিক রুবেল ও আবুল হোসেনের সাথে মুন্নিয়া চরের বাচ্চু মেম্বার,আব ুসামা গংদের পারিবারিক শত্র“তা চলে আসছিল। দোকান পাটনার আবুল হোসেন সম্প্রতি একটির মামলায় জেল হাজতে থাকায় অপর পাটনার রুবেল দোকানটি বন্ধ রেখে শনিবার জামালপুরে তাকে দেখতে যায়। এ সুযোগে আবু সামা,বাচ্চু মেম্বারগংরা পরিকল্পিত ভাবে শনিবার বেলা ১১টার দিকে ওই কাপড়ের দোকানে তালা ও সাটার ভেঙ্গে দোকান লোটপাট শুরু করে। এখবর পেয়ে বাজার কমিটির সভাপতি হুমায়ূন হাজীসহ আশপাশের দোকানদারা এসে বাধাঁ দিলে তাদের উপড় চড়াও হয় লুটতরাজ কারীরা। পরে লুটতরাজের ঘটনাটি তৎক্ষনাত বাজারের ব্যবসয়ীরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে লুটতরাজ কারীরা চাকু, ফালা,সাবল ও হাতুড় ও চটের ছালা ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে দোকার পাটনার রুবেল বাদী হয়ে বাচ্চু মেম্বার (৫৫), আবু সামা(৪০), সাজু (৫০), দেলোয়ার হোসেন (৪৫) লাল মিয়া (৩৮), শুক্কুর(২৫) হাবিবুর(২৫) ও আলিম (৫৫) সহ আরো ৬/৭জন অজ্ঞাতনামা লুটতরাজকারীদের নামে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!