ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া উপজেলা নির্বাচনে ২১জন প্রিজাইডিং কর্মকর্তা পরিবর্তন : মাঠে থাকছে সেনাবাহিনী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০১৪ ৬:৪৪ অপরাহ্ণ

upa-zillaকলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা ২১জন প্রিজাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাতে ওই কর্মকর্তাদের পরিবর্তন করে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রিজাইডিং কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।’ এদিকে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর একটি দল ইতোমধ্যে কলারোয়া পৌছেছে। তৎপর রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। থানা সূত্র জানায়, কলারোয়া উপজেলা নির্বাচনে ৬৭টি কেন্দ্রের ১৭টি অতিঝুঁকিপূর্ণ। কলারোয়া থানার আইনশৃংখলা বিষয়ক তালিকায় এটি প্রস্তুত করা হয়েছে। কলারোয়া থানার ওসি মুন্সি মোফজ্জেল হোসেন কনক জানান, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকছে। পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ১৩জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।

Need Ads
error: কপি হবে না!