ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিটা এমপি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৩:০৮ অপরাহ্ণ

Salina Jahan Vice Chairmanরাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাণের মানুষ, আওয়ামী রাজনীতির মাইলফলক মরহুম আলী আকবর এমপির সুযোগ্য কন্যা উপজেলা আ’লীগের সভানেত্রী সেলিনা জাহান লিটা মহিলা সংরক্ষিত আসনে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৮২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলে তার মধ্যে ৪৮ জন প্রার্থীকে চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রাণীশংকৈল উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা জাহান লিটার নাম বুধবার সকাল ১২.৪৫টার সময় রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব ইয়াসমিন তুলি নির্বাচিত করেন। আইনানুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে সপথ অনুষ্ঠিত হওয়ার কথা। নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্যাগণ আগামী ২৩শে মার্চ’র জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহনের সুযোগ পাবেন বলে জানা যায়। সেলিনা জাহান লিটা চুড়ান্তভাবে এমপি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিলসহ যত্রতত্রই আলোচনায় মুখরিত হয়ে উঠেছে। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব সেলিনা জাহান লিটাকে অভিনন্দন জানিয়েছে।

সাংবাদিক আনোয়ারুল ইসলামের রোগ মুক্তি কামনা

Shamol Bangla Ads

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি, কলামিষ্ট, সুরকার ও রাণীশংকৈল ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম শারীরিক অসুস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর রোগ মুক্তি কামনা করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!