কুষ্টিয়া প্রতিনিধি : আজ বিশ্ব চড়ুই পাখি দিবস। কবির ভাষায় বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ুই,কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই!আমি থাকি মহাসুখে অট্রালিকা পরে,তুমি কত কষ্ট কর রোদ বৃষ্টি ঝড়ে।
কারো আছে শিল্পের বড়াই, আবার কারো সে বড়াই নেই। থাকা আর না-থাকা দুটিই নির্ধারিত হচ্ছে মানুষের জবানে। মানুষের এ জবানে জানান দিচ্ছে মানুষ আর প্রকৃতির মেলবন্ধনকে সে কীভাবে দেখে। এ মেলবন্ধন মানুষের প্রয়োজনেই গুরুত্বপূর্ণ। মানুষ তা কতটা বুঝে?
বিশ্ব চড়–ই পাখি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। বক্তব্য রাখেন, রাশেদুল ইসলাম বিপ্লব, মীর আব্দুর রাজ্জাক, মীর জাহিদ ও এস আই সোহেল। বক্তারা বলেন, চড়ুই পাখি নিয়ে কোনা স্মৃতি নেই- এমন প্রাপ্তবয়স্ক মানুষ কমই আছেন। শহরের শিশুরা কতটা চিনে তা নিয়ে সংশয় আছে। তবে চড়ুইয়ের ডাক শুনেনি এমন শিশু নিশ্চয় নেই। এই সংশয় না থাকা দিনে মনে করিয়ে দিচ্ছি আজ বিশ্ব চড়ুই দিবস । পাখিবান্ধব পরিবেশ গড়তে ও জীব-বৈচিত্র সংরক্ষন করতে পাখি শিকার বন্ধ করার জন্য জন্য সকলকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন বিবর্তন, সাফ, অচিন্ত্য-অনিমা প্রকৃতি ও প্রাণ গবেষনা কেন্দ্র’র সদস্যরা এতে অংশ নেয়।
প্রসঙ্গত, অতিমাত্রায় নগরায়ন ও জনসংখ্যার চাপে হারিয়ে যাওয়া চড়ুই ও অন্যান্য পাখি নিয়ে সচেতনতা বাড়াতে ২০ মার্চকে পালন করা হয় বিশ্ব চড়ুই দিবস হিসেবে। ভারতের ‘নেচার ফরএভার সোসাইটি’ আন্তর্জাতিক এ উদ্যোগটি গ্রহণ করে। এর সঙ্গে আছে ফ্রান্সের ইকো-সিস অ্যাকশান ফাউন্ডেশনসহ বেশ কটি আন্তর্জাতিক সংগঠন।




