ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৩:২০ অপরাহ্ণ

নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৭) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে ওই ঘটনা ঘটে। লতিফুর রহমান পলাশ দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা লতিফুর রহমান পলাশকে লোকজনের সামনে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads