ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতাল অবরোধে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা গফরগাঁওয়ে বিএনপির ১৪ নেতা জেল হাজতে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ
হরতাল অবরোধে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা গফরগাঁওয়ে বিএনপির ১৪ নেতা জেল হাজতে

গফরগাঁও প্রতিনিধি : গত মহাজোট সরকারের সময় হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
জানা যায়, হরতাল-অবরোধ চলাকালে গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১৯ মার্চ বুধবার পাগলা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি মাহবুবুল আলম, পাঁচবাগ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সোহরাব উদ্দিন, মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস, পাইথল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নূরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মাসুদ মাষ্টারসহ বিএনপির ১৪ নেতা ময়মনসিংহ সিনিয়র ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন। পরে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

Need Ads
error: কপি হবে না!