ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহর বড়াল নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৫:২২ অপরাহ্ণ
চাটমোহর বড়াল নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বুকচিরে প্রবাহিত হয়েছে বড়াল নদী।  বুধবার ভোরের কোন এক সময় দূবৃত্তরা নদীতে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগে বড়াল নদী থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে।
জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড়াল নদী পৈলানপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে জালেশ্বর মন্ডলপাড়া শ্মশান ঘাট পর্যন্ত বিষ প্রয়োগের ফলে মাছ মরে ভেসে উঠে। সকালে পানিতে মাছ ভাসতে দেখে বড়াল পাড়ের শতশত মানুষ মাছ ধরে। কতিপয় সুবিধাবাদী লোক মাছ ধরে চাটমোহর নতুন বাজার, পুরাতন বাজার, গুনাইগাছা বাজারে বিক্রি করেছে।
সূত্রে মতে, একটি চক্র মাছ বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিতেই যড়যন্ত্রমূলকভাবে নদীতে বিষ প্রয়োগ করেছে। নদী পাড়ের একাধিক বাসিন্দারা জানান, বড়াল নদী শুঙ্ক মৌসুমে কিছু কিছু জায়গায় পানি শুকাই না। দেশীয় প্রজাতির মাছ এসমস্থ ডোবা-নালায় থেকে যায়। পরবর্তীতে বর্ষা মৌসুমে এ মাছ গুলো বংশ বিস্তার করে। কিন্তু একটি সুবিধাবাদী চক্র বিষ প্রয়োগ করায় মাছের বংশ বলে কিছু থাকলো না।
এব্যাপারে গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মওলা বলেন, কে বা কারা রাতের আধারে বিষ দিয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। চাটমোহর বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য এসএম হাবিবুর রহমান বলেন, নদীতে বিষ প্রয়োগ করা অবশ্যই একটি ঘৃনিত কাজ। জড়িতদের শাস্তির দাবী জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!