ads

রবিবার , ১৬ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে যমজ সন্তানদের নিয়ে ব্যতিক্রমধর্মী মিলন মেলা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০১৪ ৩:৫০ অপরাহ্ণ

Emranতানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে একই বংশের ৪টি পরিবারের ৯ জন যমজ সন্তানদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয়। এউপলক্ষে  শনিবার সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুই শতাধিক আমন্ত্রিত অতিথিদেরকে দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া হয়। ব্যতিক্রম এমন একটি অনুষ্ঠান করা হয় উপজেলার কলমা ইউপি’র বিলি­ বাজার গ্রামে। এনিয়ে ওই এলাকায় ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবার সূত্র জানায়, উপজেলার কলমা ইউপি’র বিল­ী বাজার গ্রামের আলহাজ্জ আবদুল কাদের গণি মন্ডলের বংশধরদের মধ্যে বিগত প্রায় পাঁচ বছর ধরে যমজ সন্তান জন্ম লাভ করে আসছে। এঅবস্থায় গত দেড় বছর আগে গোলাপ আলীর স্ত্রীর তিনটি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। এসব সন্তানদের নাম রাখা হয় জুথি, বৃথি ও তিথি। এর প্রায় ৫ বছর আগে স্বপন আলীর স্ত্রীর আলাল ও দুলাল নামের দুটি ছেলে সন্তানের জন্ম হয়। ওই একই বংশের দেলোয়ার হোসেনর স্ত্রীর আরাবী নামের একটি ছেলে ও দোলা নামের একটি মেয়ে সন্তান গত ১১ মাস আগে জন্ম গ্রহণ করে। সর্ব শেষ গত জানুয়ারী মাসের প্রহেলা সপ্তায় বাবু মন্ডলের স্ত্রীর দুটি যমজ সন্তানের জন্ম হয়। এদের নাম রাখা হয় রতন ও মালিক।
একই বংশের মধ্যে এভাবে পালাক্রমে যমজ সন্তান জন্ম লাভ করায় এসব মন্তানদের দাদা আলহাজ্জ আবদুল কাদের গণি মন্ডল আনন্দ উল­াসের জন্য গতকাল শনিবার তার নিজ বাস ভবনে যমজ সন্তানের মিলন মেলার আয়োজন করেন। আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শতাধিক আমন্ত্রিত অতিথিদেরকে দাওয়াত দিয়ে খাওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!