মশিউর রহমান পিংকু, ভোলা : ভোলায় কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
ভোলা শহর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে ভোলা খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাড়ে ভেদুরিয়া ইউনিয়নে অবস্থিত কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় কোল্ড স্টোরেজের চেয়ারম্যান ও ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কর্নেল (অবঃ) সামসুদ্দিন মানিক, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, ভোলা প্রেসক্লাবের সম্পাদক সামস্-উল আলম মিঠু প্রমূখ। আলোচনা ও দোয়া মোনাজাতের পর হীমাগারের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের মা ফিরোজা বেগম।
সংশ্লিষ্ট সুত্র জানায়, চার একর জমির উপর প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হীমাগারে ১৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণ করা যাবে।




