ads

সোমবার , ২৬ জুলাই ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে একদিনে করোনায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন মারা যান। যা এ হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যান নয়জন। এর মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন বাসিন্দা রয়েছেন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন।

Shamol Bangla Ads

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads