নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় মেয়ের অপহরনকারীদের হামলায় আহত বাবামাকে হাসপাতালে নেয়ার অপরাধে আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরীদ হোসেন মোল্যার(৫৫) চার হাতপায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সকালে উপজেলার চাচুড়ী-নওয়াপাড়া সড়কে ওই ঘটনা ঘটে। আহতদেরকে মুমূর্ষূ অবস্থ্য়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসি ও আহতরা জানান, ১২ মার্চ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবু বাদ্যকারের কন্যা রুনা(১৫) কে একই গ্রামের জাহিদ বাদ্যকারের শ্যালক সহ কয়েকজন অপহরন করলে আবুর স্ত্রী রেবেকা বেগম বাদি হয়ে জাহিদ বাদ্যকার সহ অন্যদের বিরুদ্ধে শুক্রুবার রাতে কালিয়া থানায় মামলা দায়ের করলে অপহরনকারীরা ক্ষিপ্ত হয়ে ১৫ মার্চ শনিবার সকাল ৯ টার দিকে আবুর বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করলে তাদের প্রতিবেশী চাচুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান সরিদ হোসেন মোল্যা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১০/১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে সরিদ মোল্যার হাতপায়ের রগ কেটে দেয়। কালিয়া থানার ওসি সুবাস বিশ্বাস বলেছেন,তিনি ঘটনাটি শুনেছেন। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।




